গুগল শ্রেণিকক্ষ নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্চ ইঞ্জিন গুগলের শ্রেণিকক্ষ সুবিধা ব্যবহারের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন বিষয়ে ঢাকায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার প্রকৌশল বিভাগ এবং ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে শিক্ষকেরা কীভাবে গুগল শ্রেণিকক্ষের সুবিধাগুলো ব্যবহার করে অ্যাপস ব্যবহারের মাধ্যমে শিক্ষার গুণগত মান বাড়াতে পারবেন, সে বিষয়ে আলোচনা করা হয়।
সেমিনারে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন এস এম মাহবুব-উল-হক মজুমদার, আইকিউএসির পরিচালক মাহাবুব আলীসহ অনেকে। বিজ্ঞপ্তি