গুগল সার্চে টুইট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এখন টুইট করলে তা গুগল সার্চ থেকেই খুঁজে পাওয়া যাবে। সম্প্রতি গুগল ও টুইটার একটি চুক্তি করেছে যাতে টুইট আরও বেশি গুগল সার্চে দেখানো হবে। এই চুক্তি সম্পর্কে ওয়াকিবহাল সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
ব্লুমবার্গের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টুইট করার পর এখন থেকে তা তৎক্ষণাৎ গুগল সার্চে চলে আসবে। আগে টুইটারের সাইটটি ক্রল করে তারপর সেই লিংক দেখাত গুগল। কিন্তু এখন সরাসরি গুগল সার্চে টুইট চলে আসবে। এ বছরের মাঝামাঝি থেকে এই সুবিধা চালু হবে। ইতিমধ্যে গুগল ও টুইটারের প্রকৌশলীরা বিষয়টি নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। তবে চুক্তি সম্পর্কে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠান দুটি।