গুগল স্ট্রিট ভিউতে সমুদ্র তলদেশের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগল স্ট্রিটভিউতে ফ্লোরিডা কিসের সুমদ্রতলে কোরাল নার্সারি
গুগল স্ট্রিটভিউতে ফ্লোরিডা কিসের সুমদ্রতলে কোরাল নার্সারি

এবার ‘বিশ্ব সমুদ্র দিবস’ উপলক্ষে সোমবার স্ট্রিট ভিউতে গুগল সমুদ্রের নিচের দারুণ সব ছবি একসঙ্গে প্রদর্শন করে। বিশ্বের ৪০টি দেশের বিভিন্ন স্থানের ছবি দিয়ে সাজানো হয়েছে বিশেষ এই আয়োজন। গুগল স্ট্রিট ভিউয়ের সমুদ্রসংক্রান্ত পাতায় ( https://goo.gl/KbOFDB) গিয়ে ছবিগুলো দেখা যাবে।

‘সুস্থ সাগর, সুস্থ পৃথিবী’ প্রতিপাদ্যে পালিত হওয়া এ দিবস উপলক্ষে মূলত সমুদ্রের তলদেশের দৃশ্য তুলে ধরতেই গুগলের এমন আয়োজন বলে জানা গেছে। গুগলের সমুদ্র প্রকল্পের জেনিফার অস্টিন ও ব্রিয়ান সুলিভান জানান, সমুদ্রের মানচিত্র এবং সমুদ্র তলদেশের অসাধারণ সৌন্দর্য তুলে ধরতেই গুগলের এমন উদ্যোগ। ছবিগুলো নির্দিষ্ট স্থানের এমন বিষয়টি নিখুঁত করতে গুগল জিপিএসের সহায়তাও নিয়েছে।
ছবিগুলো এমনভাবে তোলা হয়েছে, যাতে করে স্ট্রিট ভিউ সুবিধা ব্যবহারের মাধ্যমে ঘরে বসেই ব্যবহারকারীরা সমুদ্রের দারুণ সব ছবি দেখতে পারেন। ভূমিতে যেভাবে স্ট্রিট ভিউ ব্যবহার করা যায়, একইভাবে সমুদ্রের তলদেশের ছবিগুলো দেখা যাবে। অর্থাৎ ঘুরে ঘুরে দেখার সুবিধা থাকছে। সমুদ্রের বিখ্যাত প্রাণী শার্কও পাওয়া যাবে। দেখা যাবে দারুণ সব পাথর, শৈবাল ইত্যাদি। যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মেক্সিকোসহ বিভিন্ন দেশের সমুদ্রের তলদেশের ছবি দেখা যাবে প্রাণ এবং শৈবালসহ। সমুদ্রের তলদেশের এমন ছবির জন্য গুগল ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
সায়েন্স অ্যালার্ট ডটকম অবলম্বনে নুরুন্নবী চৌধুরী