গুগল স্মরণশক্তি কমিয়ে দিচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, ইন্টারনেটে বিশেষ করে সার্চ ইঞ্জিন গুগলে তথ্য খোঁজার অভ্যাসের ফলে মানুষের স্মরণশক্তি কমে যাচ্ছে। কারণ, কম্পিউটারকে মস্তিষ্কের বাইরে তথ্য সংরক্ষণের একটি স্থান হিসেবে বিবেচনা করছে মানুষ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীকে ৪০টি করে উক্তি লিখতে বলা হয়েছিল। দেখা যায় যাঁরা এগুলো মনে রাখতে চান না, তাঁরা সেগুলো কম্পিউটারে সংরক্ষণ করে রাখতে চেয়েছেন। গবেষকেরা বলেন, সহজলভ্যতার কারণে ইন্টারনেটকে গ্রন্থাগার হিসেবে ব্যবহার করা হয়, যেখানে বিভিন্ন তথ্য সংরক্ষণ ও অনুসন্ধানের মাধ্যমে সহজে খুঁজে পাওয়া যায়। এ গবেষণায় দেখা গেছে, তথ্য খোঁজার বিভিন্ন ওয়েবসাইট (সার্চ ইঞ্জিন) যেমন—গুগল, ইয়াহু, আমাজন, আইএমডিবি ডট কম ব্যবহার করা হয় সমন্বিত তথ্য সংরক্ষণের একটি স্থান হিসেবে। অধিকাংশ ক্ষেত্রে এসব ব্যবহার করার ফলে মানুষ নিজে কোনো কিছু মনে রাখতে চায় না। গবেষণাপত্রটিতে বলা হয়েছে, ‘আমরা প্রতিনিয়ত কম্পিউটারভিত্তিক যন্ত্রাংশের ওপর নির্ভরশীল হয়ে পড়ছি। আমাদের বন্ধু ও সহকর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা যে জ্ঞান আহরণ করছি, সেগুলো প্রায় সম্পূর্ণরূপেই কম্পিউটারনির্ভর হয়ে পড়ছে; এবং এগুলো আমাদের সংস্পর্শে না থাকলে, আমরা সেগুলো হারিয়ে ফেলতে পারি।’এ বিষয়ে আরও একটি গবেষণা পরিচালনা করা হয় নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। যেখানে দেখা গেছে, যেকোনো ধরনের তথ্যের প্রয়োজন হলেই প্রথমে ইন্টারনেটে অনুসন্ধান করা হয়। কম্পিউটারে কোন তথ্য কোথায় সংরক্ষণ করা রয়েছে, এটি মানুষ বেশি স্মরণ রাখতে চায়, যেখানে তাঁরা মূল তথ্যটি স্মরণ করতে আগ্রহী হয় না।১৯৯৮ সালে সের্গেই ব্রিন ও ল্যারি পেইজ গুগল প্রতিষ্ঠা করেছেন। এ সময়ের মধ্যে গুগলে কয়েক শ কোটি ওয়েবভিত্তিক তথ্য অন্তর্ভুক্ত করা হয়। গবেষণাপত্রের শেষে বলা হয়, ‘এমন একটি অবস্থা তৈরি করা উচিত, যেখানে কম্পিউটারভিত্তিক যন্ত্রাংশের ওপর নির্ভারশীল হয়ে থাকতে হবে না। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে নাসির খান