গুগল স্যামসাং সম্পর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগলের অ্যান্ড্রয়েডনির্ভর স্যামসাংয়ের স্মার্টফোন
গুগলের অ্যান্ড্রয়েডনির্ভর স্যামসাংয়ের স্মার্টফোন

বন্ধুত্ব নাকি শত্রুতা, এখন কেমন সম্পর্ক বজায় রেখে চলছে গুগল আর স্যামসাং? একটু খতিয়ে দেখলে দেখা যাবে গুগল আর স্যামসাংয়ের সম্পর্ক বেশ মজার।
গত শরত্কালের হিসাব ধরলে দেখা যাবে বিশ্বে যত গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর মোবাইল ফোন তৈরি হয়েছে তার শতকরা ৬৩ দশমিক তিন শতাংশই স্যামসাংয়ের। স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল বাজারের বিশাল শেয়ার দখল করে রাখায় প্রতিষ্ঠান দুটির মধ্যে টানাপোড়েন বেড়ে যাওয়া স্বাভাবিক। গুগলের কর্মকর্তারা এই বিষয়টি নিয়ে অবশ্য খোলাখুলিই কথা বলেন। তাঁদের মতে, স্যামসাং অ্যান্ড্রয়েডের বাজারে অনেক বেশি ক্ষমতা দখল করে ফেলেছে যা গুগলের দুশ্চিন্তার কারণ।
অবশ্য, ব্যবসা নিয়ে গুগল চিন্তিত হলেও স্যামসাং পণ্য ব্যবহারকারীদের পাশে দাঁড়াচ্ছে প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের তৈরি পণ্য ও সেবার ওপর ভরসা রাখতে বলেছে গুগল। এদিকে, অবশ্য শুধু গুগলের ওপর নির্ভর করেই বসে নেই দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। এখন নিজস্ব অ্যাপ্লিকেশনও তৈরি করছে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে কী গুগল একে ভালো চোখে দেখছে না? আশ্চর্যের বিষয় হচ্ছে, এবারে ২৫ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘আই/ও ২০১৪’ অনুষ্ঠানে স্যামসাংকে সাহায্য করার কথা বলেছেন গুগলের কর্মকর্তারা। এন্টারপ্রাইজ গ্রাহকদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর স্যামসাংয়ের তৈরি নক্স সফটওয়্যারটিকে সমর্থন দেওয়ার কথাও বলেছেন তাঁরা।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি নিজস্ব সংস্করণ তৈরি করতে পারে স্যামসাং দীর্ঘদিন ধরেই গুগলের মনে এমন ভয় রয়েছে। এরকম সংস্করণ তৈরি করলে গুগলের অ্যাপ্লিকেশন স্টোর প্লে স্টোর ইকোসিস্টেমকে পুরোপুরি ব্যবহার করবে না স্যামসাং। এক্ষেত্রে স্যামসাং নিজস্ব ইকোসিস্টেম তৈরি করবে। গুগলের অ্যান্ড্রয়েড, ক্রোম অ্যান্ড অ্যাপস বিভাগের প্রধান সুন্দর পিশাই স্যামসাংয়ের সঙ্গে এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় বসেছেন।
মার্কিন ম্যাগাজিন উইয়ার্ডকে দেওয়া এক সাক্ষাত্কারে গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের প্রধান সুন্দর পিশাই গুগল ও স্যামসাংয়ের মধ্যকার সম্পর্কের বিষয়টিকে বিস্তারিত জানিয়েছেন।
স্যামসাং ও গুগল কতখানি বন্ধুত্ব রেখে রেখে চলে আর কতখানি শত্রুতা? সুন্দর পিশাইকে এই প্রশ্ন করা হলে তিনি এর উত্তরে বলেন, ‘স্যামসাং ও আমরা একসঙ্গে অনেকদিন থেকেই রয়েছি কারণ আমরা মনে করি যৌথভাবে কাজ করলে আমরা উভয় পক্ষই লাভবান হব।’