গুগলপ্লেক্সে বসছে গোপন পরীক্ষাগার!
গুগল কর্তৃপক্ষ তাদের ক্যালিফোর্নিয়ার মাউনটেন ভিউয়ে অবস্থিত হেডকোয়ার্টার্সকে আরও বড় করার পরিকল্পনা হাতে নিয়েছে। গুগলপ্লেক্স নামের এ প্রধান কার্যালয়টিকে ঘিরে বিশাল এক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এক খবরে জানিয়েছে, গুগলপ্লেক্সের সঙ্গে এক লাখ ২০ হাজার বর্গফুট জায়গা নিয়ে ‘গুগল এক্সপেরিয়েনস সেন্টার’ বা গুগল অভিজ্ঞতা কেন্দ্র নামের একটি আলাদা ভবন নির্মাণ করছে গুগল। এ ছাড়া গোপন একটি পরীক্ষাগারও নির্মাণ করছে গুগল।এরই মধ্যে নতুন ভবন তৈরির জন্য আবেদন করেছে বলে গুগলের স্থাপত্যবিদ অ্যান্ড্রু বার্নেট তথ্য দিয়েছেন। তাঁর দেওয়া তথ্য অনুসারে গুগল এক্সপেরিয়েনস সেন্টারে থাকবে ব্যক্তিগত মিউজিয়াম, সভাকক্ষ। এখানে একসঙ্গে ৯০০ অতিথি বসতে পারবে। আমন্ত্রিত গবেষকেরা এখানে তাঁদের ধারণা বিনিময় করতে পারবেন। গুগলের নতুন পরীক্ষাগারে গোপনীয় পণ্যগুলোর পরীক্ষা চালানো হবে।গুগল মিউজিয়াম তৈরি করলেও এ মিউজিয়ামে প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে বলেই গুগল কর্মকর্তা জানিয়েছেন।