গুগলে তুষারপাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়দিন উপলক্ষে গুগল সার্চে তুষারপাত দেখার ব্যবস্থা করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল! আর এ জন্য গুগল তাদের সার্চে বিশেষ ফিচার যোগ করেছে। ব্যবহারকারীরা গুগল সার্চ বক্সে let it snow লিখে এন্টার করলেই তথ্য খোঁজার পাতাটি ধীরে ধীরে তুষারাছন্ন হয়ে পড়ে এবং তুষারপাতের মধ্যেই সার্চ ফলাফল দেখানো হয়। আনন্দ দিতেই এ রকম বৈশিষ্ট্য যোগ করা হয়েছে বলে জানিয়েছে গুগল —সি এস মনিটর