গুগলে প্রাণীবিজ্ঞানী ডিয়ান ফসিকে নিয়ে ডুডল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগলে ডিয়ান ফসিকে নিয়ে ডুডল
গুগলে ডিয়ান ফসিকে নিয়ে ডুডল

গুগলের হোম পেজে আজ গোরিলাদের নিয়ে তৈরি একটি সুদৃশ্য ডুডল শোভা পাচ্ছে। মার্কিন প্রাণীবিজ্ঞানী ডিয়ান ফসির ৮২তম জন্মদিন উপলক্ষে এই ডুডল প্রদর্শন করছে অনুসন্ধান সেবাদাতা গুগল।
ডুডলে দেখা যাচ্ছে প্রাণীবিজ্ঞানী ডিয়ান ফসি নোট লিখছেন আর একটি গোরিলা তাঁর চুল ছুঁয়ে রয়েছে। গোরিলাদের নিয়ে গবেষণা করে বিখ্যাত হয়েছিলেন এই নারী বিজ্ঞানী।
আফ্রিকা মহাদেশের রুয়ান্ডার পার্বত্য বনাঞ্চলগুলোতে প্রায় ১৮ বছর ধরে গবেষণা করেছিলেন তিনি। পার্বত্য অঞ্চলের গোরিলাদের নিয়ে তাঁর গবেষণা বিজ্ঞানীদের পার্বত্য অঞ্চলের গোরিলা সম্পর্কে জানতে সাহায্য করেছে।
১৯৩২ সালের ১৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন ফসি। ছোটবেলা থেকে পশুচিকিত্সক হওয়ার স্বপ্ন ছিল তাঁর। এই বিষয়ে তিনি লেখাপড়া করেন। লেখাপড়ার পাশাপাশি তাঁর আগ্রহ ছিল আফ্রিকার প্রাণী নিয়ে গবেষণা করা।  ১৯৮৩ সালে প্রকাশিত হয় তাঁর বিখ্যাত বই ‘গোরিলাস ইন দ্য মিস্ট’। জীবদ্দশাতেই তিনি বিখ্যাত ‘প্রাইমেটলজিস্ট’ হিসেবে খ্যাতি পেয়েছিলেন।
১৯৬৭ সালে তিনি রুয়ান্ডাতে ক্যারিসোকে রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করেন। ১৯৮৫ সালে তাঁর নিজের প্রতিষ্ঠানে কাজ করার সময় দুর্বৃত্তদের হাতে খুন হন এই বিজ্ঞানী। এই মৃত্যু-রহস্যের কোনো কুল-কিনারা হয়নি আজও।