গুগলে সম্মানিত বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুধবার যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকোতে শুরু হয়েছে গুগলের ডেভেলপারদের বার্ষিক সম্মেলন ‘গুগল আই/ও ২০১৪’। সম্মেলনের আগে অনুষ্ঠিত হয়েছে গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) ও গুগল বিজনেস গ্রুপ (জিবিজি) সামিট৷ প্রি-ইভেন্ট হিসেবে এ আয়োজনে অংশ নেন জিডিজি ও জিবিজির সদস্যরা৷ আর এতে উঠে এসেছে বাংলাদেশের নাম। প্রথমবারের মতো হওয়া জিবিজি সম্মেলনে সারা বিশ্বের জিবিজিগুলোর তিনটি সাফল্যগল্পের একটি ছিল বাংলাদেশ থেকে। গুগল ক্যাম্পাসে প্রথমবারের মতো এ জিবিজি সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে জিবিজি ঢাকার ব্যবস্থাপক মির্জা সালমান হোসেন সম্মেলনে অংশ নিয়েছেন। এখন থেকে প্রতিবছর জিডিজির মতো জিবিজিরও নিয়মিত সম্মেলন অনুষ্ঠিত হবে। এ আয়োজনে গুগল ডেভেলপার রিলেশনের আমির শেভাট বাংলাদেশের স্টার্টআপগুলো নিয়ে আগ্রহ প্রকাশ করেন জানান, খুব শিগগির দেশে গুগল স্টার্টআপ লঞ্চপ্যাড করা যায় কি না, তা নিয়ে কাজ করা হবে৷ প্রি-ইভেন্ট শেষে শুরু হয় মূল গুগল আই/ও ২০১৪৷ সম্মেলন কেন্দ্রে ছিল কমিউনিটি মিলনস্থলে আর জিবিজির সদস্যরা তাঁদের সাফল্যও বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। মূল আয়োজন যখন চলছিল, তখন সম্মেলন কেন্দ্রের বাইরে গুগলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে কিছু প্রতিবাদী সংগঠন! তাদের দাবি গুগলের জন্য এই শহরে জীবনযাত্রার ব্যয় অকল্পনীয়ভাবে বেড়ে যাচ্ছে!
গুগল আই/ওর প্রথম দিনে ছিল গুগল ভেঞ্চার, ভবিষ্যতের অ্যাপ, রোবটিক্স এবং ক্লাউড ইত্যাদি নিয়ে বিশেষ আয়োজন। উদ্বোধন শেষে সম্মেলনের প্রথম দিনে অ্যান্ড্রয়েডের নতুন বিষয়, গুগল প্লের সেবা, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, মোবাইল ক্লাউড, ক্রস-প্ল্যাটফর্ম, পরিধানযোগ্য বিষয় নিয়ে গুগলের উদ্যোগ, ইগনাইটসহ বেশ কয়েকটি বিষয়ে আলাদা উপস্থাপনা অনুষ্ঠিত হয়। সম্মেলনে ডেভেলপারদের মূল আকর্ষণের বিষয় ছিল অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ নিয়ে। গতকাল বাংলাদেিশ সময় মধ্যরাতে শুরু হওয়া সম্মেলনে অ্যান্ড্রয়েড ৫ সংস্করণ ললিপপ নামে আসতে পারে বলে ধারণা করা হয়। এ ছাড়া কিল সুইচ দিয়ে হারানো ফোন চিরতরে বন্ধ করে দেওয়া, ৬৪ বিটের নেক্সাস ৮, ডেভেলপমেন্ট টুলের নতুন বৈশিষ্ট্য, পরিধানযোগ্য পণ্য, গুগল গ্লাস ইত্যাদি নিয়েও ছিল আগ্রহ। সম্মেলনে গুগলের পরবর্তী স্মার্টফোনের প্রকল্প ট্যাঙ্গো এবং আরাও ছিল বিশেষ আকর্ষণস্থল।
এ ছাড়া এবারই প্রথম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে প্রকল্প আহ্বান করে সেগুলো গুগলের বিশেষজ্ঞ দিয়ে সরাসরি ব্যবহারকারীদের অভিজ্ঞতা দেওয়া হয়। গতকাল ঢাকায়ও গুগল কমিউনিটিগুলো আই/ও সরাসরি ‘লাইভ ভিউইং পার্টি’র আয়োজনে অংশ নেয়। এটি গতকাল রাত নয়টায় শুরু হয়ে শেষ হয় আজ বৃহস্পতিবার সকাল আটটায়। এতে প্রায় ১৫০ জন ডেভেলপার অংশ নেন। অংশগ্রহণকারীদের সঙ্গে আই/ও দূতদের ভেন্যুতে সরাসরি গুগল কমিউনিটি বুথ থেকে কথাও হয়। আনুষ্ঠানিকভাবে আজ শেষ হচ্ছে ডেভেলপার সম্মেলন৷ —আরিফ নিজামী, সানফ্রানসিসকো (যুক্তরাষ্ট্র) থেকে