গুগলের অভিজ্ঞতা বললেন শিশির খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলে কর্মরত বাংলাদেশি শিশির খানের সঙ্গে গতকাল বুধবার রাজধানীর বেসিস মিলনায়তনে ‘টেক আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে। বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) এই অনুষ্ঠানের আয়োজন করে। বিআইটিএমের উপদেষ্টা এ কে এম ফাহিম মাশরুরের সঞ্চালনায় আড্ডায় অনলাইন নিবন্ধনের মাধ্যমে শতাধিক পেশাজীবী, শিক্ষার্থী অংশ নেন। আড্ডায় শিশির খান গুগলে তাঁর অভিজ্ঞতা বিনিময় করেন। এ ছাড়া কীভাবে বাজারের চাহিদানুযায়ী সফটওয়্যার তৈরি করা যায় এবং প্রযুক্তির ইকো-সিস্টেম পরিবর্তন করা যায়, সেসব বিষয়ে আলোচনা করেন।
এক দশকেরও বেশি সময় ধরে গুগলে কাজ করছেন শিশির খান। বর্তমানে গুগলের টিপিএম ও রিলিজ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
—বিজ্ঞপ্তি