গুগলের অ্যান্ড্রয়েড ওয়ান উদ্যোগ এবার পাকিস্তানে

গতকাল সোমবার এশিয়ার আরেকটি দেশে অ্যান্ড্রয়েড ওয়ান উদ্যোগ চালু করলো গুগল। অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেমের মাধ্যমে উন্নয়নশীল দেশের বাজারগুলোতে সাশ্রয়ী দামে উচ্চ মানের হ্যান্ডসেট দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে গুগল।
বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও তুরস্কের পর এবারে পাকিস্তানে অ্যান্ড্রয়েড ওয়ান চালিত কম দামি স্মার্টফোন বিক্রি শুরু করবে গুগল। পাকিস্তানে গুগলের ওইএম অংশীদার হয়েছে কিউমোবাইল। কিউমোবাইল এ১ নামে একটি অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন বিক্রি শুরু হয়েছে দেশটিতে। খবর এনডিটিভির।
এর আগে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের বাজারে মোবাইল নির্মাতা সিম্ফনি অ্যান্ড্রয়েড ওয়ান চালিত রোর এ ৫০ নামের থ্রিজি স্মার্টফোন উন্মুক্ত করেছিল।
বাংলাদেশে সিম্ফনি-গুগলের মোবাইল ফোন
অ্যান্ড্রয়েড ওয়ান ফোনগুলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণে আপগ্রেড করার সুযোগ রয়েছে। এ ছাড়াও গ্রাহকদের নতুন ফিচার, অ্যাপস, আকর্ষণীয় ডিজাইন, উচ্চ মানের সিকিউরিটি উপভোগের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে গুগল।
রোর এ ৫০ স্মার্টফোনটির দাম ৮ হাজার ৭০০ টাকা।