গুগলের আরসিএস মেসেজিং সিম্ফনিতে

যোগাযোগে এসএমএস গুরুত্বপূর্ণ। স্মার্টফোনে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত হলেও এসএমএস রয়ে গেছে আগের মতো। এসএমএসের একটি উন্নত সংস্করণ চালু করেছে গুগল, যার নাম দেওয়া হয়েছে ‘রিচ কমিউনিকেশন সার্ভিস’ বা আরসিএস। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এ সেবাটি দেওয়ার লক্ষ্যে ‘অ্যান্ড্রয়েড মেসেজেস’ নামের ডিফল্ট মেসেজিং অ্যাপও চালু করছে গুগল।
স্মার্টফোনে ডিফল্ট মেসেজিং অ্যাপ হিসেবে অ্যান্ড্রয়েড মেসেজেস যুক্ত করতে এবং আরসিএস সেবা সহজলভ্য করতে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এবং মোবাইল অপারেটরদের সঙ্গে কাজ শুরু করেছে গুগল।
সিম্ফনির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে সিম্ফনির সঙ্গে আরসিএস নিয়ে কাজ করবে গুগল। এতে সিম্ফনির স্মার্টফোনে ডিফল্ট অ্যাপ হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড মেসেজেস। অ্যান্ড্রয়েড মেসেজেস অ্যাপ থেকে আরসিএস ছাড়াও এসএমএস এবং এমএমএস পাঠানোর সুবিধাও থাকবে।
নতুন কোন স্মার্টফোনে আরসিএস সুবিধা যুক্ত করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।