গুগলের আয়োজনে বিশ্বব্যাপী বিজ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক পর্যায়ে বিজ্ঞান মেলার আয়োজন করেছে ইন্টারনেটে তথ্য খোঁজার জনপ্রিয় ওয়েবসাইট গুগল। ‘গুগল গ্লোবাল সায়েন্স ফেয়ার ২০১১’ নামের এ আয়োজন হবে অনলাইনে। খুদে বিজ্ঞানীদের জন্য এই মেলা ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে। বাংলাদেশসহ পৃথিবীর যেকোনো দেশ থেকে এতে অংশ নেওয়া যাবে।নিবন্ধন কার্যক্রম চলবে ৪ এপ্রিল পর্যন্ত। মোট ১১টি বিষয়ে প্রকল্প জমা দেওয়া যাবে— কম্পিউটার বিজ্ঞান ও গণিত, পদার্থ, রসায়ন, সামাজিক বিজ্ঞান, প্রাণী ও উদ্ভিদ, শক্তি ও মহাবিশ্ব, আবিষ্কার ও উদ্ভাবন, খাদ্যবিজ্ঞান, তড়িৎ ও ইলেকট্রনিকস। দলগতভাবে এ প্রতিযোগিতায় অংশ নিতে হবে। প্রতিটি দলে দুই থেকে তিনজন করে শিক্ষার্থী থাকবে। শিক্ষার্থীর বয়সসীমা ১৩ থেকে ১৮ বছর।তিনটি পর্বে বিশ্বব্যাপী এই প্রতিযোগিতা হবে। মূল পর্বে অংশ নেবে ১৫টি দল। ১১ জুলাই মূল প্রতিযোগিতা হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুগলের প্রধান কার্যালয়ে। বিশ্বখ্যাত বিজ্ঞানীদের একটি দল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। ১৩-১৪, ১৫-১৬ এবং ১৭-১৮ বছর—এই তিনটি বয়সভিত্তিক বিভাগে বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় সব পুরস্কার। প্রথম পুরস্কারপ্রাপ্ত দলের জন্য থাকবে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ ভ্রমণের ব্যবস্থা, ৫০ হাজার ডলারের বৃত্তি এবং আরও কিছু পুরস্কর।এ মেলা আয়োজনে গুগলকে সহযোগিতা করছে সার্ন, লেগো, ন্যাশনাল জিওগ্রাফিক ও সায়েন্টিফিক আমেরিকান। www.google.com/events/sciencefair/index.html ঠিকানার ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে। —সুব্রত দেবনাথ