গুগলের চেয়ে ‘বিং’ বেশি কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্চ ইঞ্জিনের ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের চেয়ে ‘বিং’ অনেক বেশি কার্যকর।গবেষণায় বলা হয়েছে, গুগলের কোনো কি ওয়ার্ড লিখে কোনো কিছু খুঁজলে শতকরা ৬৭ ভাগ ক্ষেত্রে ব্যবহারকারীরা সঠিক ওয়েবসাইট খুঁজে পায়। অন্যদিকে বিংয়ের ক্ষেত্রে এই হার ৮০ শতাংশ। ওয়েব ট্র্যাকিং প্রতিষ্ঠান এক্সপেরিয়ান হিটওয়াইজ এই জরিপটি চালায়। প্রতিষ্ঠানটি গুগলকে ব্যাপারটির উন্নতি ঘটানোরও পরামর্শ দিয়েছে। তারা জরিপ করে দেখিয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে গুগল ২ শতাংশ হারে বাজার হারিয়েছে। অন্যদিকে বিং ২৮ শতাংশ বাজার দখল করেছে।বিং ব্যবহারকারী ইয়াহুও এ সময়ে নিজেদের বাজার বাড়িয়েছে। এ সময়ে ইয়াহুর বাজার ১৫ শতাংশ হারে বেড়েছে। বিংকে সঙ্গে নেওয়ার আগে এ হার ছিল চার শতাংশ। টাইমস অব ইন্ডিয়া।