গুগলের টাচস্ক্রিন ল্যাপটপ ‘ক্রোমবুক পিক্সেল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ল্যাপটপ নির্মাতাদের সঙ্গে বাজারে প্রতিযোগিতায় নামতে টাচস্ক্রিন সুবিধার একটি ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠান গুগল। গুগল ক্রোম অপারেটিং সিস্টেমনির্ভর ল্যাপটপটির নাম ‘ক্রোমবুক পিক্সেল’। এক খবরে বিবিসি জানিয়েছে, ২১ ফেব্রুয়ারি টাচস্ক্রিন সুবিধার ইনটেল স্যান্ডি ব্রিজ প্রসেসরনির্ভর ক্রোমবুক পিক্সেলের ঘোষণা দিয়েছে গুগল। অ্যাপলের ম্যাকবুক এয়ারের রেটিনা ডিসপ্লেযুক্ত ল্যাপটপের সঙ্গে প্রতিযোগিতা করতে ক্রোমবুক পিক্সেলে উন্নত রেজুলেশন প্রযুক্তি যুক্ত করেছে গুগল। বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, ক্রোম অপারেটিং সিস্টেমে হাই-এন্ড বা দামি মডেলের ল্যাপটপ বাজারে এনে মাইক্রোসফটের উইন্ডোজ ও অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমের সঙ্গে প্রতিযোগিতা করতে চাইছে গুগল।প্রসঙ্গত, ২০১১ সালে ক্রোম অপারেটিং সিস্টেমনির্ভর প্রথম ক্রোমবুক বাজারে এনেছিল স্যামসাং। এরপর এসার, লেনোভো ও এইচপিও ক্রোমবুক তৈরি করছে। তবে ক্রোমবুকের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে উইন্ডোজনির্ভর কম্পিউটার। তবে ক্রোমবুকনির্ভর টাচস্ক্রিন সুবিধার ‘ক্রোমবুক পিক্সেল’ বাজারে এনে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়াতে চাইছে গুগল।ক্রোমবুক পিক্সেল বিষয়ে বিস্তারিত জানার লিংক http://www.google.com/intl/en/chrome/devices/chromebook-pixel/