গুগলের তোতাকাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল এবার কিনে নিল আইরিশ কোম্পানি গ্রিন প্যারট পিকচার্স। ভিডিও আদান-প্রদানের জনপ্রিয় সাইট ইউটিউবের ভিডিওয়ের মান উন্নয়নে আইরিশ এই কোম্পানিটি কিনল গুগল। বিবিসি অনলাইনের এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।ডাবলিনভিত্তিক এই কোম্পানির বিশেষত্ব হচ্ছে, এটি ছবির গুণগত মানের পরিবর্তন ঘটিয়ে ছবিকে আরও সুন্দর করে তোলে। ছবি তোলার সময় ক্যামেরা একটু নড়ে যাওয়ায় ছবিটা একটু ঝাপসা হয়ে গেলে কিংবা ছবির শার্পনেস বাড়াতে-কমাতে চাইলে তা অনায়াসে ঠিক করতে পারে প্যারট পিকচার্স।কোম্পানিটির প্রযুক্তি ইতিমধ্যে হলিউডের এক্সম্যান এবং স্পাইডারম্যানের মতো নামকরা চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে। গুগল আশা করছে গ্রিন প্যারট পিকচার্সের প্রযুক্তি ব্যবহার করার কারণে ইউটিউবে ব্যবহারকারীর পরিমাণ অনেক বেড়ে যাবে।এদিকে গ্রিন প্যারট পিকচার্স তাদের ওয়েবসাইটে জানিয়েছে, গুগলের সঙ্গে মিলিত হতে পেরে তারাও আনন্দিত। কোম্পানিটি আশা করছে, তাদের অনলাইন ভিডিওর কারিগরি দক্ষতা ব্যবহার করে ইউটিউবয়ে ভিডিওয়ের মান বাড়াতে পারবে।আজ থেকে ছয় বছর আগে অনিল কুকারামের হাত ধরে গ্রিন প্যারট পিকচার্স প্রতিষ্ঠিত হয় । ড. অনিল বর্তমানে ডাবলিনের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রিনিটি কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত।