গুগলের নতুন নেক্সাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর একটি অনুষ্ঠানে নতুন প্রজন্মের নেক্সাস ট্যাবের ঘোষণা দিতে পারে গুগল। পণ্য উন্মোচন উপলক্ষে ১৭ জুলাই গুগল সংবাদমাধ্যমের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে। গুগলের এ অনুষ্ঠানের প্রধান ভূমিকায় দেখা যাবে প্রতিষ্ঠানটির অ্যানড্রয়েড ও ক্রোম অপারেটিং সিস্টেম বিভাগের প্রধান সুন্দর পিশাইকে। গুগলের নেক্সাস ট্যাবলেটে ব্যবহূত হয় অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম। সাত ইঞ্চি ডিসপ্লেযুক্ত গুগল নেক্সাস ট্যাব আইপ্যাডের বিকল্প একটি জনপ্রিয় ট্যাবলেট হিসেবে সমাদৃত।