গুগলের নতুন লোগো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল ২ সেপ্টেম্বর যাঁরা বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল খুলেছেন, তাঁরাই অ্যানিমেশনটা দেখেছেন। অ্যানিমেশনের শুরুতে এক হাত দিয়ে মুছে দেওয়া হলো গুগলের লোগো। এরপর রঙিন চক দিয়ে লেখা হলো Google, যেন বোর্ডের ওপর গুগল লেখা। এরপর সেটি স্পষ্ট হলো। শেষের e অক্ষরকে আবার আঙুল দিয়ে একটু সোজা করে দেওয়া হলো। এল রঙিন G। সব শেষে রঙিন চারটি বিন্দু (ডট) দেখা গেল। গুগলের নতুন লোগো এভাবেই দেখেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।
বিবিসি অনলাইন সূত্রে জানা যায়, গুগলের এই লোগো সব ধরনের যন্ত্রের পর্দায় মাপমতো দেখা যাবে। আবার একেবারে ছোট পর্দায় চার রঙের চারটি ডট বা শুধু ‘জিৎ’ গুগলকে চেনাবে। গুগলের মূল প্রতিষ্ঠানের নামকরণ অ্যালফাবেট করার পর সার্চ ইঞ্জিনের লোগোতে এই পরিবর্তন আনা হলো। এর আগে ২০১৩ সালে পরিবর্তন এসেছিল লোগোতে। নিজস্ব প্রতিবেদক