গুগলের নেটওয়ার্কে আগ্রহী অনেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের এক হাজার ১০০-এরও বেশি অনলাইন সম্প্রদায় (কমিউনিটি) এখন সার্চ ইঞ্জিন গুগলের নেটওয়ার্কে কাজ করতে আগ্রহী। গুগল গত মাসে ঘোষণা দিয়েছিল, তারা খুব শিগগিরই পরীক্ষামূলকভাবে ফাইবার অপটিক নেটওয়ার্ক চালু করবে। এ নেটওয়ার্ক চালুর ফলে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের গতি দাঁড়াবে প্রতি সেকেন্ডে এক গিগাবাইট। ৫০ হাজারেরও বেশি মার্কিন নাগরিক এই গতির ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে পারবে। এখন বেশির ভাগ মার্কিনি যে গতির ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করে, নতুন নেটওয়ার্কে এর চেয়ে ৩০০ গুণ বেশি গতিতে কাজ করতে পারবে। এর পর থেকেই বিভিন্ন কমিউনিটি গুগলের নেটওয়ার্কে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।গুগলের একজন কর্মকর্তা বলেন, ‘জনগণ যেভাবে সাড়া দিয়েছে, তাতে আমরা মুগ্ধ ও বিস্মিত। আমরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে এই ফাইবার অপটিক নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা করেছি।’ —এপি অবলম্বনে রোকেয়া রহমান