গুগলের পিপল অ্যাপে ডিসেম্বর উধাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসেম্বর মাসের বিষয়টি নির্ঘাত ভুলে গেছে গুগল! গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ৪.২ বা জেলি বিনের একটি অ্যাপে ‘ডিসেম্বর’ মাসটি গায়েব।গুগলের জেলি বিন অপারেটিং সিস্টেমের ব্যক্তিগত তথ্য সংরক্ষণে ব্যবহূত ‘পিপল অ্যাপ’ নামের অ্যাপ্লিকেশনটিতে ২০১২ নভেম্বর মাসের পর ডিসেম্বর মাসের কোনো অস্তিত্ব নেই। এক খবরে বিবিসি অনলাইন জানিয়েছে, পিপল অ্যাপসে নভেম্বর মাসের পর সরাসরি ২০১৩ সালের জানুয়ারি মাস দেখাচ্ছে। অ্যাপ্লিকেশনটি ২০১২ সালের জানুয়ারিতে উন্মুক্ত করেছে গুগল। এ অ্যাপ্লিকেশনের সাহায্যে ব্যবহারকারী তার যোগাযোগ তালিকার বিভিন্ন তথ্য সংরক্ষণ করে রাখতে পারেন। কিন্তু ডিসেম্বর মাস না থাকায় এ মাসে যাদের জন্মদিন পড়েছে তাঁদের কোনো তথ্য রাখা সম্ভব হচ্ছে না। অবশ্য গুগল ক্যালেন্ডারের অন্যান্য অ্যাপ্লিকেশনে এ সমস্যা নেই।অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নির্মাতারা এ বিষয়টি দ্রুত সমাধান করবে বলেই গুগল কর্তৃপক্ষ জানিয়েছে।