গুগলের বিরুদ্ধে টিকল না অ্যাপলের মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে গুগলের মটোরোলা ইউনিটের বিরুদ্ধে করা অ্যাপলের মামলাটি সম্প্রতি খারিজ করে দিয়েছেন আদালত। গুগলের মটোরোলা ইউনিট পেটেন্ট রয়্যালটি অতিরিক্ত ধরছে এ অভিযোগে মামলা করেছিল অ্যাপল। খবর বিবিসি অনলাইনের।অ্যাপল কর্তৃপক্ষের মতে, অ্যাপল পণ্যে ব্যবহূত মটোরোলার পেটেন্টগুলোর জন্য প্রতি ইউনিটে ২.২৫% রয়্যালটি দাবি করে মটোরোলা, যা অনেক বেশি। আদালতের কাছে পেটেন্ট রয়্যালটি নির্ধারণ করে দেওয়ার আবেদন করেছিল মটোরোলা। তবে অ্যাপলের পক্ষ থেকে প্রতিটি পণ্যে এক ডলারের বেশি রয়্যালটি দেওয়া হবে না বলে জানানো হয়।এদিকে অ্যাপলের মামলাটি খারিজ হয়ে যাওয়ার পর মটোরোলা কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো অ্যাপলের সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে এবং পেটেন্ট ব্যবহার ও রয়ালটির বিষয়ে সমাধানে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী তাঁরা।