গুগলের ম্যাপ বিষয়ে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও সার্চ ইঞ্জিন গুগলের যৌথ উদ্যোগে সম্প্রতি বেসিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে গুগল ম্যাপের ওপর একটি কর্মশালা। কর্মশালা সঞ্চালনা করেন গুগলের এশিয়া প্যাসিফিক অঞ্চলের গভর্নমেন্ট অ্যাফেয়ার্স ও পাবলিক পলিসির সিনিয়র এনালিস্ট উইলিয়াম ফিজগার্ডেল। কর্মশালায় উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুর। কর্মশালায় বেসিস সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মশালায় গুগলের ম্যাপিং-সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলির পাশাপাশি গুগলের পলিসি, গুগলের ম্যাপিং টুল, যেমন—গুগল ম্যাপ মেকার, মাই ম্যাপ, গুগল স্কেচআপ নিয়ে আলোচনা করা হয় এবং হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। —বিজ্ঞপ্তি