গুগলের যুদ্ধ জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগলের চেয়ারম্যান এরিক স্মিডের দাবি, মোবাইল সফটওয়্যার-যুদ্ধে অ্যাপলকে হারিয়ে দিয়েছে গুগল। দুই দশক আগে অ্যাপল ও মাইক্রোসফটের মধ্যে যে যুদ্ধ ছিল, তৃতীয় পক্ষ হিসেবে গুগল তা থেকে অনেক দূর এগিয়ে গেছে।স্মিড বলেন, গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যার অ্যাপলের সফটওয়্যারের চেয়ে দ্রুত ব্যবধান বাড়িয়ে যাচ্ছে। বর্তমানে অ্যান্ড্রয়েড যে গতিতে এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে নব্বইয়ের দশকে মাইক্রোসফট নির্মিত ডেস্কটপ সফটওয়্যার উইন্ডোজের সঙ্গে তুলনা করা যায়।নিউইয়র্কে ব্লুমবার্গকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এরিক স্মিড জানিয়েছেন, অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোনে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে মোবাইলের বাজারে অন্যান্য সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ে এগিয়ে চলেছে গুগল। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর—এ তিন মাসে ৭২ শতাংশ বাজারের দখল ছিল অ্যান্ড্রয়েডের। এ সময় অ্যাপলের দখলে ছিল বাজারে মাত্র ১৪ শতাংশ। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের সাম্প্রতিক গবেষণায় এ তথ্য জানা যায়।স্মিড জানান, বর্তমানে প্রতিদিন ১৩ লাখ অ্যান্ড্রয়েড পণ্য সক্রিয় হচ্ছে। স্মিডের মতে, মাত্র দুই দশকেই দৃশ্যপটের পরিবর্তন হয়ে গেছে। এর আগে যুদ্ধটা ছিল মাইক্রোসফট ও অ্যাপলের মধ্যে। কিন্তু আমরা এ যুদ্ধটা এখন পরিষ্কার ব্যবধানে জিতে গেছি। ভবিষ্যতে গুগল গ্রাহকদের আরও কাছে টানতে পারবে বলেই মনে করছেন গুগলের চেয়ারম্যান।