গুগলের লোগো ও হোমপেজে পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগলের হোমপেজে পরিবর্তন
গুগলের হোমপেজে পরিবর্তন

যাঁরা আজ গুগল সার্চ ব্যবহার করেছেন তাঁদের অনেকেই হয়তো নিশ্চয়ই গুগলের লোগো ও হোমপেজকে নতুন চেহারায় দেখেছেন। বিশ্বের সবচেয়ে বেশি ভিজিট করা ওয়েব পাতাটিতে বড় ধরনের পরিবর্তন এনেছে গুগল।

বিবিসির এক খবরে বলা হয়েছে, গুগলের হোমপেজে পরিবর্তন হিসেবে বসেছে বড় একটি লোগো। ২০১০ সালের পর গুগলের লোগোতে পরিবর্তন আনল প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি গুগল হোমপেজে আগের মেনুবারটিতে সরিয়ে ডানদিকের কোনায় ছোট পরিসরে দেখানো হয়েছে। গুগলের হোম পেজে আরও পরিবর্তনের আভাস দিয়েছে গুগল।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরে ধীরে সব গুগল ব্যবহারকারী এ পরিবর্তিত গুগল সার্চ পেজটি দেখতে পারবেন।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীকে উন্নত সার্চের অভিজ্ঞতা দিতেই এ পরিবর্তন করা হয়েছে।