গুগলের সঙ্গে টক্করে ফেসবুক?

সার্চ নিয়ে কী গুগলের সঙ্গে প্রতিযোগিতায় নামতে যাচ্ছে ফেসবুক? অন্তত প্রযুক্তি-গবেষকেরা সেরকমই ধারণা করছেন। ২৯ আগস্ট শুক্রবার মোবাইলে কি-ওয়ার্ড ব্যবহার করে পুরোনো ফেসবুক পোস্ট অনুসন্ধানের সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়ার পর এ ধারণাই করছেন বিশ্লেষকেরা। এক খবরে বিজনেস ইনসাইডার এ তথ্য জানিয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক মোবাইল অ্যাপ ব্যবহারকারীরা তাদের ও বন্ধুদের শেয়ার করা পুরোনো পোস্ট কি-ওয়ার্ড ব্যবহার করে সহজেই অনুসন্ধান করতে পারবেন। এখন এই সার্চ সুবিধাকে আরও সামনে এগিয়ে নিতে কাজ করছে ফেসবুক। বর্তমানে পরীক্ষামূলকভাবে অল্প কিছু ব্যবহারকারী এই সুবিধাটি পাচ্ছেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ এ তথ্য জানিয়েছে।
গুগলের সঙ্গে প্রতিযোগিতা প্রসঙ্গে ফেসবুক জানিয়েছে, ‘তারা পরীক্ষামূলকভাবে এই সার্চ সুবিধা যুক্ত করছে।’
এর আগে ফেসবুকে সার্চ সুবিধা বাড়াতে ‘গ্রাফ সার্চ’ নামে বিশেষ সুবিধা এনেছে ফেসবুক যাতে ব্যবহারকারী নির্দিষ্ট কোনো বিষয় খুঁজতে পারেন।