গুগলের 'আর্থ ডে' ডুডলে মজার কুইজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্থ ডে ডুডল
আর্থ ডে ডুডল

অ্যানিমেশনকৃত বিশেষ ডুডলের মাধ্যমে ‘আর্থ ডে’ পালন করছে গুগল। গুগলের হোমপেজে গেলে ব্যবহারকারীরা আর্থ ডের শুভেচ্ছা হিসেবে এই ডুডল দেখতে পাচ্ছেন।

গুগলের এই ডুডলটিতে ইংরেজি ‘ও’ অক্ষরটিকে ঘূর্ণমান পৃথিবী সদৃশ করা হয়েছে। এর ওপর ক্লিক করলে একটি বিশেষ পেজে নিয়ে গিয়ে মজার প্রশ্নের উত্তর দিতে বলছে। পুরো ডুডলটিকে বিভিন্ন প্রাণীর ছবি দিয়ে সাজানো হয়েছে।
এ ছাড়াও এই ডুডলে ক্লিক করলে আর্থ ডে সম্পর্কিত তথ্য দেখাচ্ছে গুগল।
পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে ১৯৭০ সাল থেকে আর্থ ডে পালন করা শুরু হয়। বর্তমানে ১৯২টি দেশে আর্থ ডে পালন করা হয়।