গুগলের 'ফাই' নেটওয়ার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে প্রজেক্ট ফাই নামে ওয়্যারলেস নেটওয়ার্ক সুবিধা চালু করছে গুগল।
যুক্তরাষ্ট্রে প্রজেক্ট ফাই নামে ওয়্যারলেস নেটওয়ার্ক সুবিধা চালু করছে গুগল।

সার্চ সেবাদাতা গুগল এখন থেকে ওয়্যারলেস সেবাও দেবে। যুক্তরাষ্ট্রে ‘প্রজেক্ট ফাই’ নামে একটি মোবাইল ফোন নেটওয়ার্ক চালানোর বিস্তারিত পরিকল্পনার তথ্য জানিয়েছে গুগল।
প্রজেক্ট ফাই নামের এই সেবা চালু করতে আলাদা করে অবশ্য কোনো অবকাঠামো তৈরি করছে না গুগল। এর পরিবর্তে যুক্তরাষ্ট্রের মোবাইল অপারেটর স্প্রিন্ট ও টি-মোবাইলের কাছ থেকে ভয়েস ও ডেটা সংযোগ ভাড়া করবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিনা মূল্যের ওয়াল-ফাই হটস্পটগুলো ব্যবহারের সুবিধা দেবে ব্যবহারকারীদের।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার যুক্তরাষ্ট্রে নতুন ওয়্যারলেস সেবা আনার ঘোষণা দিয়েছে গুগল কর্তৃপক্ষ যাতে ব্যবহারকারীদের স্মার্টফোনে ওয়াই-ফাই বা সেলুলার নেটওয়ার্কে পরিবর্তন সহজ হবে। এতে ফোনের বিল কম হবে।
গুগলের নেক্সাস ৬ ফোনে এই নেটওয়ার্ক সমর্থন করবে। এক বিবৃতিতে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ফাই প্রকল্পের মাধ্যমে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে দুটি নেটওয়ার্কে ও শক্তিশালী সংকেতের ভিত্তিতে ১০ লাখের বেশি বিনা মূল্যের ওয়াই-ফাই স্পটে স্থানান্তরিত হতে পারবেন। অর্থাৎ, যে নেটওয়ার্কের সংকেত ভালোভাবে গ্রহণ করতে পারবে ফোন তখন সেটি সেই নেটওয়ার্ক ব্যবহার করতে শুরু করবে। এতে মাসে ২০ ডলার খরচ হবে।