গুগলের ‘স্ন্যাপশিড’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোনে ফটো শেয়ার করার অ্যাপ্লিকেশন ‘স্ন্যাপশিড’ উন্মুক্ত করেছে গুগল। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছবি যুক্ত করার আগে এ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ছবি ক্রপ ও ছবির আকার বড় করার সুবিধা রয়েছে। এ অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনে বিনা মূল্যে ব্যবহার করা যাবে।মুঠোফোনের এ অ্যাপ্লিকেশন উন্মুক্ত করা ছাড়াও সম্প্রতি ‘গুগল প্লাস’ ব্যবহারকারী সম্পর্কে তথ্য জানিয়েছে অনুসন্ধান সেবাদাতা গুগল।গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিক গানডোটরা একটি ব্লগ পোস্টে জানিয়েছেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে সবচেয়ে দ্রুত ব্যবহারকারী বাড়ছে গুগল প্লাসে। বর্তমানে এ ওয়েবসাইটটিতে সক্রিয় ব্যবহারকারী সাড়ে ১৩ কোটির বেশি।