গুজরাটের স্কুল-কলেজে মুঠোফোন নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোন শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি করে। এ কারণে ভারতের গুজরাট রাজ্যের স্কুল-কলেজে মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। রাজ্যের শিক্ষা দপ্তর এ ব্যাপারে ইতিমধ্যে বিজ্ঞপ্তিও জারি করেছে। তাতে বলা হয়েছে, কোনো স্কুল-কলেজে ছাত্রছাত্রীরা পড়াশোনাকালীন মোবাইল ব্যবহার করতে পারবে না। এমনকি দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা স্কুলে মোবাইল নিয়েও প্রবেশ করতে পারবে না। তবে শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষক ও কর্মচারীরাও স্কুল-কলেজের শ্রেণীকক্ষ, গ্রন্থাগার বা পরীক্ষাগারেও মোবাইল ব্যবহার করতে পারবে না। শিক্ষা দপ্তর ছাত্রছাত্রীদের জরুরি ফোন ব্যবহারের জন্য প্রতিটি স্কুল-কলেজে ল্যান্ডফোন রাখারও নির্দেশ দিয়েছে। —অমর সাহা, কলকাতা