গুড টেকনোলজি কিনে নিচ্ছে ব্ল্যাকবেরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মোবাইল নিরাপত্তা সফটওয়্যার সেবাদাতা গুড টেকনোলজি করপোরেশনকে কিনে নিচ্ছে কানাডার মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। গত শুক্রবার সাড়ে ৪২ কোটি মার্কিন ডলারে মার্কিন এই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানটিকে কেনার ঘোষণা দিয়েছে ব্ল্যাকবেরি। এক খবরে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
বাজার বিশ্লেষকেরা বলছেন, বিভিন্ন অপারেটিং সিস্টেমে চালিত স্মার্টফোন ব্যবস্থাপনায় করপোরেট গ্রাহকদের সহযোগিতা করতে ব্ল্যাকবেরিকে এই উদ্যোগ নিতে হয়েছে।
বাজার বিশ্লেষকেদের মতে, বর্তমানে স্মার্টফোন ব্যবসার চাইতে এন্টারপ্রাইজ গ্রাহকদের ডিভাইস ব্যবস্থাপনার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ব্ল্যাকবেরি। গুড টেকনোলজিকে কিনে নেওয়ার ফলে ব্ল্যাকবেরির জন্য নতুন গ্রাহক ধরা সহজ হবে। বর্তমানে গুড টেকনোলজির যত গ্রাহক রয়েছে তার অর্ধেকের বেশি অ্যাপলের পণ্য ব্যবহারকারী।