গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোমরা তিনজন করে জোড়া বাঁধো না কেন?
ইয়োগি বেরা, মার্কিন বেসবল খেলোয়াড়
বিয়ের কোনো গ্যারান্টি নেই। যদি গ্যারান্টি চান, তাহলে গাড়ির ব্যাটারির সঙ্গে বসবাস করুন।
এরমা বোমবেক, মার্কিন রম্যলেখিকা
আপনার যা আয়, তার ভেতরেই আপনার জীবনকে চালিয়ে নিন, যদি আপনার ধারদেনা করতে হয়, তবুও।
জশ বিলিংস, মার্কিন রম্যলেখক
বাজেট ছিল সীমাহীন। কিন্তু আমি তা-ও অতিক্রম করে ফেলেছিলাম।
ডোনাল্ড ট্রাম্প, মার্কিন শিল্পপতি
আমি মানুষ পছন্দ করি না, কিন্তু ভিড়ভাট্টা
আমার ভালো লাগে।
অ্যাডনা সেইন্ট ভিনসেন্ট মিলায়, মার্কিন কবি
গ্রন্থনা: আলিয়া রিফাত, সূত্র: ফানি কোটস্