গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাচ্চাদের বাড়িতে রাখার উপায় হলো বাসায় খুব সুন্দর একটা পরিবেশ বজায় রাখা আর গাড়ির টায়ারের হাওয়া ছেড়ে দেওয়া।
ডরোথি পার্কার
মার্কিন লেখিকা
আমার বয়স যখন ১২ কি ১৩, তখন আমি বুঝতে পারলাম, মজার মানুষ হতে হলে কৌতুক মনে রাখার দরকার নেই। দরকার হলো নিজে নিজে কৌতুক বানানো।
পল মেরটন
ব্রিটিশ লেখক ও অভিনেতা
বিয়ে হলো একটি সাপভর্তি ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে আশা করা যে একটি পাঁকাল মাছ বের হবে।
লেওনার্দো দা ভিঞ্চি
ইতালিয়ান চিত্রশিল্পী
সমালোচক হওয়া খুবই হাস্যকর।
লেসলি ফিডলার
মার্কিন সাহিত্য সমালোচক
মানুষের আয়ু এক লাফে কয়েক গুণ বেড়ে যেত, যদি সবুজ শাকসবজির গন্ধ বেকনের মতো হতো।
ডগ লারসন
মার্কিন কলামিস্ট
গ্রন্থনা: আলিয়া রিফাত, সূত্র: ফানি কোটস্