গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাগলাটে মানুষেরা আর পাগলাটে থাকে না, যখন কেউ তাদের পাগলামি গ্রহণ করে।
বিচক্ষণতা আমাদের মধ্যে যখন আসে, তখন আর সেটা খাটিয়ে ভালো কিছু করার সময় থাকে না।
খ্যাতি খুব চমত্কার একটা ব্যপার, কিন্তু এটা ২৪ ঘণ্টাই চলমান।
গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, কলাম্বিয়ান লেখক

জীবনের ট্র্যাজেডি দুটো। এক হলো যা চাওয়া হয় তা না পাওয়া, আরেকটা হলো পেয়ে যাওয়া।
অস্কার ওয়াইল্ড, আইরিশ কবি

আশা করি, জীবনটা বড় ধরনের কোনো কৌতুক নয়। কারণ, আমি তা বুঝতে পারি না।
জ্যাক হ্যান্ডি, মার্কিন রম্যলেখক
জীবন কঠিন। এটা আরও কঠিন হয়, যদি আপনি হন নির্বোধ।
জন ওয়েন, মার্কিন অভিনেতা
খড়ের গাদায় সুই খুঁজতে যেয়ো না। খড়ের গাদাটাই কিনে ফেলো।
জ্যাক বগেল, মার্কিন ব্যবসায়ী
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: ফানি কোটস ডটকম