গুণীজন কহেন

আমার স্বামী আমাকে শিখিয়েছিলেন কীভাবে বাড়িঘর দেখেশুনে রাখতে হয়। ডিভোর্সের পর আমি বাড়িটাই রেখে দিলাম।
জা জা গ্যাবুর, হাঙ্গেরিয়ান-মার্কিন অভিনেত্রী

যদি একই কাজ করতে গিয়ে দুজন মানুষ সব সময় একমত হয়, তাহলে একজন হলো অকর্মা। আর যদি কখনোই একমত না হয়, তাহলে দুজনই অকর্মা।
ড্যারিল এফ জানুক, মার্কিন চলচ্চিত্র প্রযোজক
বিয়ে টিকিয়ে রাখতে হলে সব স্ত্রী ও স্বামীর জন্য আলাদা বাথরুম থাকতে হবে।
ক্যাথরিন জেটা জোনস, ব্রিটিশ অভিনেত্রী
নব্বইয়ের দশকে আমরা নিশ্চিত ছিলাম যে সাদ্দাম হোসেনের পারমাণবিক অস্ত্রাগার ছিল। সত্যি বলতে, তাঁর

কারখানাগুলো কোনোরকমে বড়জোর সাবান তৈরি করতে পারত।
ফরিদ জাকারিয়া, ভারতীয়-মার্কিন সাংবাদিক
পুরুষেরা মিথ্যাবাদী। প্রয়োজন পড়লে আমরা মিথ্যা নিয়েও মিথ্যা বলি। আমি হলাম বীজগাণিতিক মিথ্যাবাদী। আমি দেখি দুটো মিথ্যা মিলে একটা সত্য কথা হয়।
টিম অ্যালেন, মার্কিন কৌতুক অভিনেতা
গ্রন্থনা: আলিয়া রিফাত, সূত্র: ব্রেইনি কোটস ডটকম