গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ব্যাচেলর হলো সেই ব্যক্তি, যে একই ভুল একবারও করেনি।
ফিলিস ডাইলার, মার্কিন অভিনেত্রী

স্কি হলো আনন্দ ও গাছের সঙ্গে মুখে বাড়ি খাওয়ার একটি সংমিশ্রণ।
ডেভ ব্যারি, মার্কিন লেখক

আমি চাই আমার পোশাকগুলো ততটা আঁটসাঁট হোক, যতটা হলে সবাই বুঝতে পারে আমি একজন নারী। সেই সঙ্গে ততটাই ঢিলেঢালা হোক, যতটা হলে সবাই বুঝতে পারে আমি একজন ভদ্রমহিলা।
মে ওয়েস্ট, মার্কিন অভিনেত্রী
গ্রন্থনা: আলিয়া রিফাত, সূত্র: ব্রেইনি কোটস ডটকম