গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলায় খাবার টেবিলের মেন্যুতে দুটি অপশন থাকত—হয় খাও, নয় ভাগো।
বাডি হ্যাকেট
(১৯২৪–২০০৩)
মার্কিন অভিনয়শিল্পী

দীর্ঘসূত্রতা হলো পরের দিনটি অক্ষুণ্ন রাখার একটি শিল্প।
ডন মারকুইস
(১৮৭৮–১৯৩৭)
মার্কিন লেখক ও সাংবাদিক

যেসব ক্লাব আমাকে সদস্য বানাতে চায়, আমি ওসব ক্লাবের সদস্য হই না।
গ্রুশো মার্ক্স
(১৮৯০–১৯৭৭)
মার্কিন অভিনয়শিল্পী

সব সময় মনে রাখবেন, আপনি একেবারেই অনন্য, যেমনটা আর সবাই।
মার্গারেট মিড
(১৯০১–১৯৭৮)
মার্কিন নৃতত্ত্ববিদ

সারাটা জীবন আমি কিছু একটা হতে চেয়েছি। এখন দেখছি লক্ষ্যটা সুনির্দিষ্ট হওয়া উচিত ছিল।
জেন ওয়্যাগনার
(জন্ম–১৯৩৫)
মার্কিন লেখক

শহরতলির এক চীনা রেস্তোরাঁয় খেতে গিয়েছিলাম। সেখানে ‘মা ও সন্তানের পুনর্মিলনী’ নামে একটা খাবার আছে। খাবারটা আসলে মুরগি ও ডিম।
পল সিমন
(জন্ম: ১৯৪১)
মার্কিন সংগীতশিল্পী

যারা নিজেদের সবজান্তা ভাবে, আমাদের মতো সবজান্তাদের কাছে তারা ভীষণ বিরক্তিকর।
আইজাক আসিমভ
(১৯২০–১৯৯২)
মার্কিন লেখক
গ্রন্থনা: ফজলে রাব্বী
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র