গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যখন ছোট ছিলাম, তখন আমাকে বলা হতো, যে–কেউ রাষ্ট্রপতি হতে পারে। এখন আমি কথাটা বিশ্বাস করতে
শুরু করেছি।
ক্ল্যারেন্স ড্যারো
(১৮৫৭–১৯৩৮)
মার্কিন আইনজীবী
যার শুধু একটা হাতুড়ি আছে, সে সামনে যা-ই দেখে, সেটাকেই পেরেক মনে করে।
আব্রাহাম ম্যাসলো (১৯০৮–১৯৭০)
মার্কিন মনোবিজ্ঞানী
নিজেদের ভুল দেখে হাসলে আমাদের আয়ু বাড়তে পারে। অন্যের ভুল দেখে হাসলে কমতে পারে।
কিউলেন হাইটাওয়ার (১৯২৩–২০০৮)
মার্কিন লেখক
লোকে প্রায়ই বলে উৎসাহ টেকে না। যা–ই হোক, গোসলও টেকে না। এ জন্য রোজই তা করতে হয়।
জিগ জিগলার (১৯২৬–২০১২)

মার্কিন লেখক
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র