গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুত্ব হলো মূত্রত্যাগের মতো। সবাই সেটা দেখতে পারে কিন্তু কেবল আপনিই পারেন ত্যাগের দারুণ অভিজ্ঞতাটা অনুভব করতে।

রবার্ট ব্লচ

(১৯১৭–১৯৯৪)

মার্কিন লেখক

শান্তিপূর্ণ একটা মৃত্যু চাই, ঠিক আমার দাদা যেভাবে ঘুমের মধ্যে মারা গিয়েছিলেন। গাড়ির অন্যান্য যাত্রীর মতো আমার দাদা মোটেও চিৎ​কার–চেঁচামেচি করেননি।

বব মঙ্কহাউস

(১৯২৮–২০০৩)

ইংরেজ অভিনেতা ও লেখক

জীবনের একমাত্র রহস্য হলো কেমিকেজের (যুদ্ধে ব্যবহৃত আত্মঘাতী বোমা হামলার উড়োজাহাজ) পাইলটরা কেন হেলমেট পরেন!

অ্যাল ম্যাকগুইর

(১৯২৮–২০০১)

মার্কিন বাস্কেটবল খেলোয়াড়

শনির বলয়ের ব্যাপারে যে বৈজ্ঞানিক তত্ত্বটি আমার সবচেয়ে ভালো লাগে, সেটি হলো ওই বলয়টি গঠিত হয়েছিল হারিয়ে যাওয়া উড়োজাহাজের মালপত্র দিয়ে।

মার্ক রাসেল

(জন্ম: ১৯৩২)

মার্কিন অভিনেতা

আমার থেরাপিস্ট বলেছিলেন, শান্তি পেতে হলে যে কাজ শুরু করেছিলাম, সেটা শেষ করতে হবে। তো এ পর্যন্ত আমি দুই ব্যাগ এমঅ্যান্ডএম চকলেটের দুটি ব্যাগ ও একটি চকলেট কেক শেষ করেছি।

বেশ ভালো লাগছে।

ডেভ ব্যারি

(জন্ম: ১৯৪৭)

মার্কিন লেখক

গ্রন্থনা: ফজলে রাব্বী

সূত্র: ব্রেইনিকোটস ডটকম, যুক্তরাষ্ট্র