গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমি ভবিষ্যতের দিকে তাকাই, কারণ সেখানেই আমার বাকি জীবনটা কাটাতে হবে।
জর্জ বার্নস (১৮৯৬–১৯৯৬)
মার্কিন কৌতুক অভিনয়শিল্পী
কৌতুক অভিনেতারা হাসেন না। তাঁরা কোনো কিছু কেন হাসির আর কেন হাসির নয়, সেটা বিশ্লেষণ করতেই ব্যস্ত থাকেন।
জেমস লিপটন (জন্ম: ১৯২৬)
মার্কিন লেখক
কারও পৌষ মাস কারও সর্বনাশ। যখন আমি ছাড়া অন্য কারও সর্বনাশ, তখন আমার সত্যিই পৌষ মাস।
গিলবার্ট গটফ্রাইড (জন্ম: ১৯৫৫)
মার্কিন কৌতুক অভিনয়শিল্পী
প্রলোভন এড়িয়ে যাওয়া নিয়ে চিন্তিত হবেন না। যখন আপনি বুড়ো হবেন, তখন প্রলোভনই আপনাকে এড়িয়ে যাবে।
জোয়ি অ্যাডামস (জন্ম: ১৯৬৮)

মার্কিন অভিনয়শিল্পী

যদি ৮০ বছরের কোনো বৃদ্ধ আপনাকে কাঠখোট্টা বলে অপমান করেন, তাহলে সম্ভবত আপনি সত্যিই কাঠখোট্টা।
সারাহ সিলভারম্যান (জন্ম: ১৯৭০)
মার্কিন কৌতুক অভিনয়শিল্পী
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র