গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমি প্রতিবেদক ও আলোকচিত্রী বাদে সবার মধ্যে সাম্যে বিশ্বাসী।
মহাত্মা গান্ধী (১৮৬৯-১৯৪৮)
ভারতীয় রাজনীতিবিদ
ধনসম্পদ আসলে লবণাক্ত পানির মতো, আমরা যতই পান করি ততই তৃষ্ণা বাড়ে। খ্যাতির স্বাদও অনেকটা একই রকম।
আর্থার সোপেনহাওয়ার (১৭৮৮-১৮৬০)
জার্মান দার্শনিক
আমি সংবাদপত্রের তথ্যে বিশ্বাস করতাম না বলেই সাংবাদিক হয়েছি।
ক্রিস্টফার হিচেন্স (১৯৪৯-২০১১)
মার্কিন সাংবাদিক ও লেখক
মৃত্যুর পর বিখ্যাত হওয়া বিশাল সময়ের অপচয় মাত্র।
অর্সন স্কট কার্ড (জন্ম: ১৯৫১)
মার্কিন লেখক

.
.

আমি সব সময়ই বিখ্যাত ছিলাম, একসময় কেউ তা জানত না।
লেডি গাগা (জন্ম: ১৯৮৬)
মার্কিন সংগীতশিল্পী
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র