গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একজন পুরুষের বয়স ঠিক তার পছন্দের নারীটির সমান।
গ্রুশো মার্ক্স(১৮৯০-১৯৭৭)
মার্কিন অভিনয়শিল্পী
ছবি জমানোর বিশেষ কৌশলের নাম হলো ভ্রমণ।
সুজান সনট্যাগ(১৯৩৩-২০০৪)
মার্কিন লেখক
যদি টাইম ট্র্যাভেল সম্ভব হতো, তাহলে ভবিষ্যতের পর্যটকেরা এখানে কোথায়?
স্টিফেন হকিং(জন্ম: ১৯৪২)
ব্রিটিশ বিজ্ঞানী
একটা অ্যালার্ম ঘড়ি কিনুন। শান্তিতে ঘুমাতে পারবেন।
রাস্টকো জেকিক(জন্ম: ১৯৪২)

বসনিয়ান লেখক

আপনার বস আপনাকে অপমান করলে তাঁকে কাঁটাচামচের দুই কাঁটার মাঝখান দিয়ে দেখুন এবং কল্পনা করুন তিনি জেলখানায় আছেন।
ডেভিড ব্রেন্ট(জন্ম: ১৯৬২)
ব্রিটিশ অভিনয়শিল্পী
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র