গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যখন তরুণ ছিলাম, তখন জানতাম জীবনে টাকাই সব। যখন অনেক বয়স হলো, তখন জানলাম, আমি যা জানতাম, তা ঠিক।
অস্কার ওয়াইল্ড (১৮৫৪-১৯০০)
আইরিশ সাহিত্যিক
ভবিষ্যতে প্রত্যেকেই ১৫ মিনিট করে বিখ্যাত হবেন।
অ্যান্ডি ওয়ারহোল (১৯২৮-১৯৮৭)
মার্কিন চিত্রশিল্পী
টেলিভিশন যদি বেবিসিটার হয়, তাহলে ইন্টারনেট হচ্ছে সেই মাতাল লাইব্রেরিয়ান, যে কখনোই চুপ থাকে না।
ডরোথি গ্যামব্রেল (১৯৬৪)
মার্কিন কার্টুনিস্ট
একটা মাছ হয়তো কোনো একটা পাখিকে ভালোবাসতে পারে, কিন্তু তারা থাকবেটা কোথায়?
ড্রিউ ব্যারিমোর (১৯৭৫)
মার্কিন অভিনয়শিল্পী
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র