গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যিকারের ভালোবাসা দেখতে ভূতের মতো। সবাই ভালোবাসা নিয়ে কথা বললেও অল্প কিছু মানুষই তা দেখতে পারে।
ফ্রাঁসোয়া দো লা রোসফুকো (১৬১৩-১৬৮০)
ফরাসি লেখক
মানুষের ভালোবাসায় পড়ার জন্য অভিকর্ষ
দায়ী নয়।
অ্যালবার্ট আইনস্টাইন (১৮৭৯-১৯৫৫)
জার্মান বিজ্ঞানী

প্রতিবেশীকে ভালোবাসার চেয়ে সমগ্র মানবজাতিকে ভালোবাসা অনেক সহজ কাজ।
এরিক হফার (১৮৯৮-১৯৮৩)
মার্কিন দার্শনিক
ভালোবাসা আসলে আগুন। এই আগুন আপনার হৃদয়কে উষ্ণ করলে কিংবা বাড়িঘর পুড়িয়ে ফেললে কাউকে কিছুই বলতে পারবেন না।
জোয়ান ক্রফোর্ড (১৯০৫-১৯৭৭)
মার্কিন অভিনয়শিল্পী
আপনার শত্রুকে ভালোবাসতে শুরু করুন। এতেই তারা বদ্ধ উন্মাদ হয়ে যাবে।
পি ডি ইস্ট (১৯৪৫) মার্কিন লেখক
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র