গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সততাই সর্বশ্রেষ্ঠ নীতি, যখন সেখানে টাকা থাকে।

মার্ক টোয়েন (১৮৩৫-১৯১০)

মার্কিন সাহিত্যিক

গতকালের কাছ থেকে শিক্ষা নিয়ে আজকের জন্য বাঁচুন। আগামীকালের দিকে তাকিয়ে দুপুরবেলা ঘুমান।

চার্লস এম শুলৎজ

(১৯২২-২০০০)

মার্কিন কার্টুনিস্ট

যে বন্ধুকে আপনি ভোর চারটায় কোনো কারণ ছাড়া ফোন করতে পারেন, সে-ই আপনার প্রকৃত বন্ধু!

মার্লেনে ডিট্রেক

(১৯০১-১৯৯২)

জার্মান-মার্কিন অভিনয়শিল্পী

যদি প্রমাণ করতে পারেন আপনার টাকার দরকার নেই, তাহলেই ব্যাংক আপনাকে ঋণ দেবে।

বব হোপ

(১৯০৩-২০০৩)

মার্কিন অভিনয়শিল্পী

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র