গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি যদি আপনার টাকা গুনে শেষ করতে পারেন, তাহলে আপনি কোটিপতি নন।
জে পল গেটি
(১৮৯২-১৯৭৬)
মার্কিন ব্যবসায়ী
অর্থনৈতিক মন্দা হচ্ছে যখন আপনার প্রতিবেশী তাঁর চাকরি হারান, আর অর্থনৈতিক হতাশা হচ্ছে যখন আপনি চাকরি হারান।
রোনাল্ড রিগ্যান
(১৯১১-২০০৪)
সাবেক মার্কিন প্রেসিডেন্ট
মানুষ টাকার নকল নোট তৈরি করতে পারে, কিন্তু বেশির ভাগ সময় দেখা যায় টাকাই নকল মানুষ তৈরি করে।
সিডনি জে হ্যারিস
(১৯১৭-১৯৮৬)
মার্কিন সাংবাদিক
প্রেম আর বিয়ে নিয়ে কোনো বই পড়তে চাইলে আপনাকে দুটি আলাদা বই কিনতে হবে।
অ্যালান কিং
(১৯২৭-২০০৪)
মার্কিন অভিনয়শিল্পী
ঘুমাতে চাইলে কলেজে যান, শিখতে চাইলে যান লাইব্রেরিতে।
ফ্র্যাঙ্ক জ্যাপ্পা
মার্কিন সংগীতশিল্পী
(১৯৪০-১৯৯৩)
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র