গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইঁদুর দৌড়ের সমস্যা হচ্ছে, এই দৌড়ে জিতলেও আপনি ইঁদুর।
লিলি টমলিন (১৯৩৯)
মার্কিন অভিনয়শিল্পী
গলফই একমাত্র খেলা, যেখানে আপনি নিজেই নিজেকে জরিমানা করতে পারেন।
জো ট্যরে (১৯৪০)
মার্কিন বেসবল খেলোয়াড়
সেলিব্রিটি হওয়ার তিনটি দারুণ সুবিধা হলো—দাতব্য প্রতিষ্ঠানের জন্য চাঁদা তোলা, রেস্টুরেন্টে রিজার্ভ টেবিল আর গলফ কোর্সে আগেই জায়গা বুকিং থাকা।
ডেনিস কুয়েইড (১৯৫৪)
মার্কিন অভিনেতা
রান্না আর বাগান করার ক্ষেত্রে অনেক বিষয়ে জ্ঞান রাখতে হয়—গণিত, রসায়ন, ইতিহাস সব।
ডেভিড চ্যাং (১৯৭৭)
মার্কিন টিভি ব্যক্তিত্ব
স্কুলে আমার প্রিয় বিষয় ছিল গণিত। এই বিষয়ে পড়ার সময়ই আমি প্রথম টাকা গুনতে শিখি।
ফ্রেঞ্চ মনটানা (১৯৮৪)
মার্কিন সংগীতশিল্পী
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র