গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অর্থ বন্ধু কিনতে পারে না, কিন্তু আপনি নতুন এবং ভালো মানের শত্রু পাবেন।
স্পাইক মিলিগান
(১৯১৮-২০০২)
ব্রিটিশ অভিনয়শিল্পী
একজন মানুষ যখন কোনো পোষা প্রাণীকে আদর করে, তখন তার হাত রাখার ভঙ্গি দেখে লোকটি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।
বেটি হোয়াইট (১৯২২)
মার্কিন অভিনয়শিল্পী
হরর সিনেমা আতঙ্ক তৈরি করে না, আতঙ্কমুক্ত করে।
ওয়েস ক্র্যাভেন (১৯৩৯-২০১৫)
মার্কিন চলচ্চিত্র নির্মাতা

আমি যে সামাজিক আন্দোলন করি, তা এই পৃথিবীতে বেঁচেবর্তে থাকার জন্য পৃথিবীকে দেওয়া আমার ভাড়া।
অ্যালিস ওয়াকার (১৯৪৪)
মার্কিন লেখক

মাঝেমধ্যে কম্পিউটারের সামনে থেকে উঠে মানুষের সঙ্গে গল্প করা দারুণ একটা ব্যাপার। তখন আমি কম্পিউটারে যা দেখেছি, তা নিয়েই গল্প করি।
গ্রাহাম চিটেনডেন (১৯৭৫)
মার্কিন অভিনয়শিল্পী
 সূত্র: ব্রেইনি কোটস ডটকম