গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজনীতি অনেক দামি। এখানে কেউ হেরে গেলেও তাকে অনেক টাকা খরচ করতে হয়।
উইল রজার্স (১৮৭৯-১৯৩৫), মার্কিন অভিনয়শিল্পী
‘হাম্বা’ ডাকেও নিশ্চয়ই কোনো আইডিয়া আছে, যা কিনা শুধু গরুরাই জানে।
ম্যাসন কুলে (১৯২৭-২০০২), মার্কিন লেখক
একসময় সবাই দাবি করত, তাদের বেশি অবসর প্রয়োজন। এখন তারাই অভিযোগ করছে তাদের কোনো কাজ নেই।
প্রিন্স ফিলিপ (১৯২১), ব্রিটিশ রাজপুত্র
আমি খুব খারাপ কণ্ঠের গায়ক হলেও ট্যাক্সি ডাকতে এই কণ্ঠ দারুণ কাজে দেয়।
গর্ডন গেটি (১৯৩৪), মার্কিন ব্যবসায়ী
মাঝেমধ্যে সুড়ঙ্গের শেষে যে আলো দেখা যায়, সেটি আসলে ট্রেনের বাতি।

চার্লস বার্কলে (১৯৬৩) মার্কিন ক্রীড়াবিদ
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র