গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনিই অধ্যাপক, যিনি আরেকজনের ঘুমের সময় কথা বলতে থাকেন।
ডব্লিউ এইচ অডেন (১৯০৭-১৯৭৩)
অ্যাংলো-মার্কিন কবি
হাসুন, তখন সারা পৃথিবী আপনার সঙ্গে হাসবে। নাক ডাকুন, তখন আপনি একাই ঘুমাবেন।
অ্যান্থনি বার্জেস (১৯১৭-১৯৯৩)
ইংরেজ লেখক
সব সাহিত্যই আসলে গুজব।
ট্রোম্যান ক্যাপোথে (১৯২৪-১৯৮৪)
মার্কিন লেখক
সিংহ আর গরুর বাছুর হয়তো একসঙ্গে ঘুমাতে পারে, কিন্তু তখন বাছুরের ভালো ঘুম হয় না।
উডি অ্যালেন (১৯৩৫)
মার্কিন অভিনয়শিল্পী
পর্যটকেরা জানে না তারা কোথা থেকে এসেছে, আর অভিযাত্রীরা জানে না তারা কোথায় যাবে।
পল থেরক্স (১৯৪১)
মার্কিন লেখক
আপনি যদি বৃষ্টি প্রত্যাশা করেন, তাহলে আপনাকে কাদা নিয়েও ভাবতে হবে।
ডেনজেল ওয়াশিংটন (১৯৫৪)
মার্কিন অভিনয়শিল্পী
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: ব্রেইনি কোটস ডটকম