গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেকে নকল করাও একধরনের স্টাইল।
আলফ্রেড হিচকক (১৮৯৯-১৯৮০)
ইংরেজ চলচ্চিত্রনির্মাতা
ব্রিটিশদের স্থির থাকার দারুণ এক গুণ আছে। তাদের যখন কোনো সমস্যা থাকে না, তখনো তারা চুপচাপ থাকে।
ফ্র্যাঙ্কলিন পি জোন্স (১৯০৮-১৯৮০)
মার্কিন সাংবাদিক
যারা নিজের জন্য নিয়ম তৈরি করতে পারে না, তাদের জন্যই নিয়মনীতি তৈরি করা হয়।
চাক ইয়েগার (১৯২৩)
মার্কিন বৈমানিক
ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদিও বেসবল তার চেয়েও একটু বেশি ভালো।
ইয়োগি বেরা (১৯২৫-২০১৫)
মার্কিন ক্রীড়াবিদ
আমি তো এলিয়েনদের গান গাই, তাই মহাকাশে পার্টি আয়োজন করতে চাই আমি।
ডেভিড গুয়েতা (১৯৬৭)
ফরাসি সংগীতশিল্পী
ভদ্রলোক হওয়া অনেক খরচের বিষয়।
অরল্যান্ডো ব্লুম (১৯৭৭)
ইংরেজ অভিনয়শিল্পী
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র